কুলাউড়া প্রতিনিধি: কুতবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর (রহঃ) এর ১৭তম ও ছাহেবজাদা মাওলানা দরবেশ আলী এর ঈছালে সাওয়াব মাহফিল উপলক্ষে আজিমুশ্বান জলছা ২১মার্চ বুধবার অনুষ্টিত হবে।
কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ মাজার সংলগ্ন মাঠে ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদের আয়োজনে বুধবার সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্টিত আজিমুশ্বান জলছায় প্রধান অতিথির বয়ান পেশ করবেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথির বয়ান পেশ করবেন বিভিন্ন টিভি চ্যানেলের ইসলামী উপস্থাপক ঢাকা দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান রিয়াদসহ স্থানিয় ও দেশবরেণ্য উলামায়ে কেরামগণ। উক্ত আজিমুশ্বান জলছায় সকল ধর্মপ্রান মুসলমানদের অংশগ্রহন ও সার্বিক সহযোগিতার জন্য স্মৃতি পরিষদের সভাপতি ও ওয়াজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শুকুর ছরকুম আহবান জানিয়েছেন।
