এমইউ’র আইন ও বিচার বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

এমইউ’র আইন ও বিচার বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

এমইউ’র আইন ও বিচার বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

চৌধুরী রোম্মানঃ মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এলএলবি (অনার্স) ও এলএলএম প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের জন্য আয়োজিত অনুষ্ঠানে এই আহবায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। 

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রধান সহকারি অধ্যাপক গাজী সাইফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্কুল অব ল’র ডিন অধ্যাপক ড. এম রবিউল হোসেন, সাবেক ডিন অধ্যাপক ব্যারিস্টার আরশ আলী, রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রব তানভীর, আইন ও বিচার বিভাগের সহকারি অধ্যাপক শেখ আশরাফুর রহমান, সহাকারি অধ্যাপক মো. শের-ই-আলম, সিনিয়র প্রভাষক ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী, প্রভাষক কানিজ কান্তা, মিতু আক্তার, অতিথি শিক্ষক শেহজিন ওয়াযিহা হোসেন, ওহিদুর রহমান চৌধুরী, সহকারি প্রক্টর মো. আব্বাস উদ্দিন, সহকারি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এলএলবি (অনার্স) প্রোগ্রামের ১ম থেকে ২৬তম ব্যাচের একজন করে শিক্ষার্থী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এলএলবি (অনার্স) প্রোগ্রামের ১ম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা ইমরোজকে আহবায়ক ও ৯ম ব্যাচের শিক্ষার্থী শাহ শাহাদাত আলী শাকীকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন ৮ জন, সদস্য ৪৫ জন। এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র তৈরী করে পূর্ণাঙ্গ কমিটি গঠনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। 

এমইউ’র আইন ও বিচার বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

এমইউ’র আইন ও বিচার বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

Post a Comment

Previous Post Next Post