বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সিলেটে নেপালী শিক্ষার্থীদের আলোর মিছিল



অনলাইন ডেস্কঃ নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সোমবার রাতে সিলেটে আলোর মিছিল করেছে নগরীর পার্কভিউ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজটির নেপালের শিক্ষার্থীরা এই আলোর মিছিলের আয়োজন করে।

সোমবার দুপুরে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণের সময় ইউএস বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্থ হয়ে অর্ধশতাধিক যাত্রী নিহত হন। ওই বিমানে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নেপালী শিক্ষার্থী ছিলেন। যাদের বেশিরভাগই মারা গেছেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এ দুর্ঘটনা নিহতদের স্মরণে সোমবার রাত ৯টায় হাতে মোমবাতি নিয়ে আলোর মিছিল করে পার্কভিউ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি কলেক ক্যাম্পাস থেকে শুরু হয়ে কাজির বাজার সেতু ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয় বলে জানান এই মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য।

এই বিমানে যাত্রী ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী- সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

১৯তম ব্যাচের এই শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা দিয়ে ছুটিতে নিজেদের দেশে বেড়াতে গিয়েছিলেন।

Post a Comment

Previous Post Next Post