খালেদাকে ২৮ ও ২৯ মার্চ আদালতে হাজির করার নির্দেশ



অনলাইন ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ‍খালেদা জিয়াকে আগামী ২৮ ও ২৯ মার্চ আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আখতারুজ্জামান এ নির্দেশ দেন।একইসঙ্গে ১৩ ও ১৪ মার্চ এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত।

বিচারক  ড. আখতারুজ্জামান বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি খালেদা জিয়া কারাগারে রয়েছেন। এর আগে ১৩ মার্চ জামিনে বের হলে আদালতে হাজির হতে আর আদেশ দিতে হবে না। আর জামিন না পেলে ১৩ তারিখে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post