সড়ক দুর্ঘটনায় ছাতা পীর রঃ এর ছেলে দরবেশ আলীর মৃত্যু




কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার-সমসেরনগর রোডের নয়াবাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় দরবেশ আলী (৫৫) নামে একজনের মর্মান্তিকভাবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহত দরবেশ আলীর বাড়ি উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করন এলাকায়। তিনি মরহুম মৌলভী মনছব আলী ওরফে ছাতা পীর রঃ এর ছেলে। এ দুর্ঘটনায় সিএনজি যাত্রী ছাতা পীর রঃ নাতি হেলাল আহমদ, মাজারের খাদিম আব্দুস ছোবহান  ও নয়ন নামে আরও ৩জন গুরুতর আহত হলে স্থানীয়রা ব্রাহ্মনবাজার মুসলিম এইড হাসপাতাল নেওয়ার পর  কর্তব্যরত চিকিৎসকেরা সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়রা  জানান, নয়াবাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি গাড়ী পেছন থেকে সম্মুখের চলন্ত এক ট্রলিকে সজোরে ধাক্কা দিলে উক্ত দুর্ঘটনা সংঘটিত হয়।এতে ঘটনাস্থলে দরবেশ আলীর মৃত্য হয়।


শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত সোবহান আলীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের আই সি ইউতে রাখা হয়েছে।

এদিকে জানাজার নামাজের সঠিক সময় দরবেশ আলী সাহেবের একমাত্র মেয়ে সকালে দেশে আসার পর পারিবারিকভাবে নিশ্চিত করা যাবে।


কুলাউড়া থানা অফিসার ইনচার্য শামীম মুছা নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post