প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে কুলাউড়া সাংবাদিক সমিতির ফুলেল শুভেচ্ছা



স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সফরকালে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিট।

(৯ মার্চ) শুক্রবার দুপুরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তথ্য উপদেষ্টাকে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ অাহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল ও নির্বাহী সদস্য সেলিম অাহমেদ।

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরেণ্য সাংবাদিক আহমেদ জোবায়ের, গাজী টিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করীম নিশান, নিউজ২৪ টিভির অাকঞ্জী ফেরদৌসি, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, বঙ্গবন্ধু পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অাবু জাফর রাজু প্রমূখ।

উল্লেখ্য, ফুলেল শুভেচ্ছা শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের নেতৃবৃন্দরা গণমাধ্যমকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন এসব দাবি পূরণে সরকার অান্তরিক রয়েছে। দ্রুত বাস্থবায়ন হবে বলে তিনি অাশ্বাস দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post