বড়লেখায় ষাটমাছড়া পুন:খনন কাজের উদ্বোধন



বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় ভরাট হয়ে যাওয়া ষাটমাছড়া পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সিলেট বিভাগ ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজ করছে। চার কিলোমিটার পুন:খননে ব্যয় হবে ৪৬ লাখ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিএডিসির সহকারী প্রকৌশলী আরিফুল হক, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী, আব্দুল মালিক জুনু, ইউপি সদস্য ফারুক আহমদ প্রমুখ।

বিএডিসি মৌলভীবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী আরিফুল হক বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে বলেন, ‘ঠিকাদার ষাটমাছড়ায় খনন কাজ শুরু করেছেন। প্রাথমিকভাবে দুই কিলোমিটার খনন হবে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে এ অর্থ বছরে আরো দুই কিলোমিটার খনন হবে। ষাটমাছড়া খননের ফলে বড়লেখা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। অকাল বন্যা থেকে মাঠের ফসল রক্ষা হবে। ওই এলাকার ৪০০ হেক্টর জমি চাষের আওতায় আসবে।’

উল্লেখ্য, ষাটমাছড়া ভরাট হওয়ায় ভারী বৃষ্টি হলেই ছড়া ভরে বড়লেখা পৌর এলাকা প্লাবিত করে। এতে বর্ষায় একাধিকবার শহর প্লাবিত হওয়ার ঘটনা ঘটে। পৌরবাসী দুর্ভোগে পড়েছেন। আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

Post a Comment

Previous Post Next Post