পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়াটার ফাইনালে রিয়াল



স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগের ১৬ নম্বর রাউন্ডে মুখোমুখি হয়ে নেইমারহীন পিএসজিকে ২-১ গোলে হারাল রিয়েল মাদ্রিদ। সেই সঙ্গেই কোয়াটার ফাইনালের লড়াই নিশ্চিত করল দুই বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার ফিরতি ম্যাচে পিএসজির ঘরের মাঠে রিয়ালের শুরুটা বেশ সাদামাটা ছিল। প্রথম থেকে রিয়ালের ওপর চাপ সৃষ্টি করতে থাকে পিএসজি। তবে খেলার প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দু’টি দলই।

খেলার ১৮ মিনিটে মাদ্রিদের জন্য প্রথম সুযোগ তৈরি হয়। লুকাসের ক্রস পাসকে জালে পাঠানোর চেষ্টা করেন রামোস। চমৎকার ক্ষিপ্রতায় গোল বাঁচান পিএসজির গোলকিপার। ৩৮ মিনিটে রিয়ালের দ্বিতীয় সুযোগ মিস করেন করিম বেঞ্জেমা।

প্রথমার্ধের শেষের মুখে পিএসজির তরফে দুটি ভালো সুযোগ মিস করেন ডি মারিয়া এবং ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। গোল শূন্য অবস্থায় ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়।

এরপর গ্যালারি থেকে দর্শকরা ফ্লেয়ার ছোঁড়া শুরু করলে কিছুক্ষনের জন্য খেলা বন্ধ থাকে৷ খেলা আবার শুরু হলে ৫১ মিনিটে দলকে কাঙ্খিত গোল এনে দেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। লুকাস ভাসকেসের ক্রশ পাসকে হেডে করে জালে পাঠান সি আর সেভেন। এটি এই মৌসুমের ৮ টি ম্যাচে সি আর সেভেনের ১২ নম্বর গোল।

৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পিএসজি ফুটবলার ভেরাত্তিকে। ৭১ মিনি পাস্তোরের গোলে ম্যাচে ফেরে পিএসজি। তবে বেশিক্ষণ এই সমতা ধরে রাখতে পারেনি পিএসজি। ৮০ মিনিটে কাসেমিরোর গোলে কোয়াটার ফাইনালে নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

Post a Comment

Previous Post Next Post