জাফর ইকবালের উপর হামলাকারীর বাবা-মা আটক



অনলাইন ডেস্কঃ শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুল হাসানের বাবা-মাকে আটক করেছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টায় হামলাকারীর মামা ফজুলর রহমানকে নিজ বাসা থেকে র‌্যাব-পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী ফয়জুল। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত ওই হামলাকারীকে বর্তমানে ওসমানী হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post