অবিশ্বাস্য অ্যাঙ্গেলে মেসির পা!



অনলাইন ডেস্কঃ লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। বার্সেলোনার বরপুত্রের দুই পায়ের কারিগরি দেখে মুগ্ধ পুরো বিশ্ব। অবিশ্বাস্য সব ড্রিবলিং, পাসিং, ফ্রি-কিক, পেনাল্টি শট ও গোল করে তাক লাগিয়ে দেন 'ভিন গ্রহের' ফুটবলার খ্যাত এ তারকা।

এবার সত্যি সত্যি লিও প্রমাণ করলেন তিনি ভিন গ্রহের ফুটবলার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুশীলনের একটি ছবি দিয়েছেন লিওনেল মেসি। সেই ছবি দেখেই চোখ কপালে উঠেছে ভক্তদের।

মেসির ওই ছবিতে দেখা যায় বলে শট নেওয়ার ফলে তাঁর গোড়ালিও ঘুরে গেছে। আর গোড়ালি ঘুরে যাওয়ায় তাঁর বাঁ পা-ও পুরোপুরি ঘুরে গেছে। সেটা এমনই অবিশ্বাস্য অ্যাঙ্গেলে যে ইনস্টাগ্রামে সবারই প্রশ্ন, এটা কীভাবে সম্ভব! 

Post a Comment

Previous Post Next Post