রোহিঙ্গা ইস্যুতে সংসদ সচিবালয়ে গোলটেবিল বৈঠক

রোহিঙ্গা ইস্যুতে সংসদ সচিবালয়ে গোলটেবিল বৈঠক


অনলাইন ডেস্কঃ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন এশিয়ান পার্লামেন্ট ফর হিউম্যান রাইট (এপিএইচআর) এর প্রতিনিধিদল। রোহিঙ্গা সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সে জন্য তারা প্রত্যেকেই নিজ দেশের সরকারের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার উদ্যোগ নেবেন বলে তারা জানিয়েছেন।

মঙ্গলবার সংসদ সচিবালয়ে ঢাকায় সফররত প্রতিনিধিদলটির অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধিদলের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে সংসদ সদস্য ডা. দীপু মনি, এবি তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, আব্দুল মান্নান, এবং নাহিম রাজ্জাক অংশ নেন।

বৈঠকে প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে বাংলাদেশের মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। এপিএইচআর প্রতিনিধিদলে ছিলেন-ইন্দোনেশিয়ার এমপি ইভা কুসুমা সানদারি, মালয়েশিয়ার এমপি চার্লেস সান্তিয়াগো, সিঙ্গাপুরের এমপি লুইস এনজি, থাইল্যান্ডের সাবেক এমপি রাচাদা ধানাডাইরড ও মালয়েশিয়ার এমপি মিসেস লিনা মুক্তি।

Post a Comment

Previous Post Next Post