সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন দুই ভাই! (ভিডিও)

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন দুই ভাই! (ভিডিও)


অনলাইন ডেস্কঃ সুন্দরবনের ভেতরে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হলেন ভারতীয় নাগারিক দুই ভাই। তবে বীর-বিক্রমে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন তারা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতীয় অংশের সুন্দরবনের বড়গাজিখালি জঙ্গলে। 

আহতদের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, কাঁকড়া ধরার জন্য জাল ফেলতেই পিছন থেকে ঝাঁপিয় পড়ে বাঘ। হাত কামড়ে ধরে পানিতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। এরপর হাতের লাঠি দিয়েই বাঘের সঙ্গে শুরু হয় দুই ভাইয়ের লড়াই। এসময় তাঁদের চিৎকারে পার্শ্ববর্তী নৌকা থেকে ছুটে আসেন বেশ কয়েকজন মৎস্যজীবী। এরপর তাদের সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে লড়াইয়ের পর 'শিকার' ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় বাঘ। তবে প্রাণে বেঁচে গেলেও বাঘের কামড়ে গুরুতর জখম হয়েছে তাদের হাত। বর্তমানে দুই ভাই ভারতের পশ্চিমবঙ্গের গোসাবা হাসপাতালে চিকিৎসাধীন।


Post a Comment

Previous Post Next Post