‘সুহৃদ বাংলাদেশ’ কুলাউড়া উপজেলা কমিটি গঠন

গত ২৮ আগষ্ট ২০১৭ইং শুক্রবার বেলা ১১ ঘটিকায় কুলাউড়া রেলওয়ে শ্রীশ্রী কালীবাড়ী প্রাঙ্গনে সুহৃদ বাংলাদেশ কুলাউড়া উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে গীতা পাঠ করেন নিরঞ্জন বিশ্বাস। 
বাংলাদেশ পূজা উদযাপন কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দুর সভাপতিত্বে, সুধাংশু মোহন বিশ্বাসের সঞ্চালনায় মৌলভীবাজার জেলা সুহৃদ বাংলাদেশ এর সভাপতি অভিনাশ বিশ্বাস উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক হিরন্ময় দেব। জুড়ী উপজেলা কমিটির সভাপতি অমলেন্দু দাস, কমলগঞ্জ উপজেলার সভাপতি বিরেন্দ্র চন্দ। সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সদর সভাপতি হরিপদ দেব, জেলার সাংগঠনিক সম্পাদক অসিত দাস, মৌলভীবাজার সদর উপজেলা সম্পাদক রনজিত বৈদ্য, কমলগঞ্জ উপজেলার সম্পাদক নিমাই চন্দ। আর বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংষ্কার সমিতির কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, পুজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি প্রদীপ কান্ত দত্ত, পূজা পরিষদ কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক নিমার্ল্য মিত্র সুমন, লংলা কলেজের প্রভাষক জয়ন্ত কুমার দেবনাথ, ইউপি সচিব সজল দেব, পুজা পরিষদ জয়চন্ডী ইউনিয়নের সভাপতি দিপক ঘোষ, উপজেলা পূজা পরিষদের কোষাধ্যক্ষ বিরেন্দ্র দাস প্রমুখ। 
সভায় সুহৃদ বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বক্তরা বিশদ আলোচনা করেন এবং ১ম অধিবেশনের সমাপ্তি ঘোষনা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সুহৃদ বাংলাদেশ জেলা কমিটির সভাপতি অভিনাশ বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সহ সভাপতি রসরাজ দাস। 
সভায় সর্বসম্মতিক্রমে প্রদীপ কান্ত দত্তকে সভাপতি, সাধারণ সম্পাদক সুধাংশু মোহন বিশ্বাস ও রুপক বৈদ্যকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা কমিটি গঠন করা হয়। সভায় আর কোন আলোচনা না থাকায় সভার সমাপ্তি ঘোষনা করা হয়। সভা শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। #বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post