সৈয়দ আনিসুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান

সৈয়দ আনিসুল ইসলামকে বিদায়ী  সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সদস্য সৈয়দ আনিসুল ইসলাম এর কাতার গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। ২৬ আগস্ট শনিবার বিকাল ৫ ঘটিকায় উত্তরবাজারস্থ অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি খায়রুল কবির জাফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছায়েম আহমদ এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ হেমন্ত চন্দ্র পাল, শহীদুল ইসলাম তনয়, জাহাঙ্গীর আলম, একেএম জাবের। এছাড়াও উপস্থিত ছিলেন সোস্যাল কেয়ার অব নেশনের সিনিয়র সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, সোহেল আহমদ, সহ সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাঈদ খান নয়ন, সদস্য রনি আহমদ, ফয়সল আহমদ, মোক্তার আহমদ, সৈয়দ সাইদুল ইসলাম, বিডিমেইলের স্টাফ রিপোর্টার শাহান রহমান ও তায়েফ ইকবাল চৌধুরী।

Post a Comment

Previous Post Next Post