জম্মু-কাশ্মীর সীমান্তে নিহত ৫

অনলাইন ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মাচিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেস কালিয়া জানান, এই ঘটনায় পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। সুত্রঃ বিডি প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post