জুড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: প্রতি বছর পৃথিবীর ১২০টিরও বেশি দেশে ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। শিশুকে বুকের দুধ খাওয়ানোয় উৎসাহ দিতে এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এই কর্মসূচি। বুকের দুধ খাওয়ানোতে জোর দিতে, ১৯৯০ সালের অগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইউনিসেফের যৌথ ঘোষণাকে সফল করতেই এই কর্মসূচি।

বাংলাদেশে ১৫ থেকে ২০ ভাগ শিশু মারাত্বক অপুষ্টির শিকার। অপুষ্টির কারণে প্রতি বছর অনেক শিশুর প্রাণহানি ঘটে। অনেক শিশু খর্বাকৃত হয়ে বেড়ে ওঠে। এই অপুষ্টিজনিত সমস্যা দূর করতে শিশুদের বুকের দুধ খাওয়ানোর হার বাড়াতে হবে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে  সোমবার দুপুরে এনজিও সংস্থা সীমান্তিক নতুন দিনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহী উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

গত ৭ আগস্ট সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এনজিও সংস্থা সীমান্তিক নতুন দিনের ফিল্ড সুপার ভাইজার শান্তি সিনহার সভাপতিত্বে ও কমিউনিটি মোবি লাইজার মো: জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা মেডিকেল অফিসার সমরজিৎ সিংহ, জুড়ী টাইমস এর সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সুমন, কমিউনিটি মোবি লাইজার কৃষ্ণা বৈদ্য, সুপ্রিয়া দেব রায়।

সভাপতির বক্তব্যে শান্তি সিনহা বলেন, নবজাতক ও শিশুদের শারীরিক সংকট থেকে মুক্ত করে তাদের বাঁচিয়ে তোলা এবং তাদের স্বাস্থ্য ও শরীরের উন্নতির জন্য মায়ের দুধের প্রয়োজনীয়তার উপর জোর দিতেই এই কর্মসূচি।

Post a Comment

Previous Post Next Post