ব্রাম্মনবাজার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শোক দিবস পালন

  

 মশিউর রহমান রায়হানঃকুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজার ইউনিয়নের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সবুর আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাম্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেন বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক আহমদ, শান্ত ভট্রাচায্য, কামাল পাশা, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক হাসান আহমদ, আবুল লেইছ,শিবু দেবনাথ,অপু দেবনাথ। আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বহিবিশ্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করছে। স্বাধীনতার পর দেশের মানুষ শিক্ষিত করতে দেশের বিদ্যালয়কে একযোগে সরকারীকরণ করেছেন। যা ইতিহাসে বিরল। আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ পৌছে দিতে হবে। অনুষ্ঠানশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার সদস্যবৃন্দ সহ ১৫ আগস্ট নিহতদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান।

Post a Comment

Previous Post Next Post