তায়েফ ইকবাল চৌধুরীঃ কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের আজীবন সভাপতি ও জামান ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী প্রয়াত মোঃ খসরুজ্জামানের ১৬তম মৃত্যুবার্ষিকী গত ৮আগস্ট মঙ্গলবার দলীয় ও পারিবারিকভাবে নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে।
উপজেলা যুবলীগের আয়োজিত স্মরনসভায় বক্তারা বলেন একজন ত্যাগী ও আদর্শবান নেতা ছিলেন মরহুম খসরুজ্জামান, জীবনের শেষ দিন পর্যন্ত যিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। এই ত্যগী নেতার শূন্যস্থান কখনোই পূর্ণ হবার নয়। ৭৫পরবর্তি সময়ে দলের দুঃসময় দলকে সু-সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিবেদিত ভাবে কাজ করে গেছেন। যুবলীগের দীর্ঘদিন দায়িত্বে থাকাকালিন সময় যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বেশিরভাগ কর্মকান্ড তাকে ঘিরেই তখন পরিচালিত হতো। যার সাথে সকল দল ও মতের মানুষের সু-সম্পর্ক ছিল। নিজের ব্যক্তিগত জীবনের কথা চিন্তা না করে সুযোগ থাকা সত্বেও বড় নেতা হওয়ার চিন্তা না করে নিজের পকেটের টাকা খরচ করে সংগঠন চালিয়েছেন। মরহুম খসরুজ্জামানের আদর্শকে লালন করে শোককে শক্তিতে রুপান্তরিত করে আমাদের এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগ কার্যালয়ে স্মরনসভায় কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম বদর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস শহিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম কয়ছর, আবু জহির সিদ্দিকী কয়েছ, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ, উপজেলা যুবলীগের দফতর সম্পাদক বাছিতুজ্জামান ফয়ছল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও প্রয়াত খসরুজ্জামানের পুত্র মোঃ তারেক হাসান, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কুলাউড়া সরকারী কলেজের প্রভাষক বদরুল হোসেন বাবেল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, উপজেলা যুবলীগ নেতা তৈমুল ইসলাম, ময়নুল ইসলাম সবুজ, কামরুল হাসান বক্্রস, পৌর যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাদিপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শফাতুল ইসলাম ফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হায়দার সোহেল, রাউৎগাও ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, কুলউড়া সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জুনাব আলী, জয়চন্ডি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুমিন প্রমুখ।
স্মরনসভায় উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সঞ্জিব দাস, কুলাউড়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি লুবান আহমদ, রাউৎগাও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর জামান চৌধুরী, সাংবাদিক সাইমুল ইসলাম সাহিসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা। পরে মিলাদ ও দোয়া শেষে শিরনি বিতরন করা হয়।
এছাড়াও মঙ্গলবার মরহুম খসরুজ্জামানের পরিবারের পক্ষ থেকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০০১সালের ৮আগস্ট কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ খসরুজ্জামান আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। আওয়ামী পরিবারের নিবেদিত ও বিশ্বস্থ এই নেতা আমৃত্যু বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ছিলেন। তিনি দুই মেয়াদে ১৯৮৬সাল থেকে ২০০১সাল পর্যন্ত ১৫বছর যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
