বিশেষ প্রতিনিধিঃ একটি ব্যাতিক্রমী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে হকচকিয়ে উঠেন মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দারা। “সিগারেট খেয়ে অর্থের অপচয় করি না করবো না” “বিড়ি দুমপায়ী ভাই ভাই এক সাথে থাকতে চাই” বিড়ির উপর কর বসানো মানি না মানবো না” এমন নানা ছন্দের কথার প্লেকার্ড সংবলিত বিক্ষোভ মিছিল বের করে এক দল ভোক্তা।
আজ বুধবার (৯ আগস্ট) বিকেল ৪টায় কুলাউড়া উপজেলা শহরে এ মিছিল বের করে তারা।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৩০ জুলাই জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ভবিষ্যতে বাংলাদেশে বিড়ি রাখব না। এমন বক্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করে আকিজ বিড়ির এক দল ভোক্তা। তাদের এ মিছিল এ নজরদেখতে রাস্তার দু’পাশে ভিড় করেন শত শত উৎসুক জনতা।