রাজীব হাসান চৌধুরীঃ কুলাউড়ার বহুল আলোচিত বদলি হওয়া ওসি সামসুদ্দোহা পিপি এম এর যায়গায় যোগদান করেছেন ওসি মুহম্মদ শামীম মুসা।
গতো ৯ ই জুলাই ২০১৭ তে কুলাউড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন কুষ্টিয়া জেলা সদর নিবাসী মুহম্মদ শামীম মুসা। গতো রোববার রাতে আনুষ্টানিক ভাবে তিনি যোগদান করেন।
ইতিপুর্বে তিনি হবিগঞ্জের লাখাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ৪ মাস দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া জেলা সদর নিবাসী ওসি মহম্মদ শামীম মুসা ১৯৮৮ সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে পড়াশুনা শেষ করে ১৯৯১ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তার পদে পদোন্নতি পেয়ে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। বিবাহিত জীবনে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ের জনক।
তবে সমাজের সরবস্থরের মানুষ মনে করছেন বহুল আলোচিত বিদায়ী ওসি সামসুদ্দোহার যায়গায় পাওয়া নবাগত ওসি মুহম্মদ শামীম মুসা মানুষকে আরো বেশি সন্তুষ্ট করবেন।
