বিশেষ প্রতিনিধিঃ
মাদক বিক্রেতা, মাদক সেবীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের অংশ
হিসেবে জুড়ী উপজেলার কেয়ার ফার্মেসীর আয়োজনে 'যেখানেই মাদক, সেখানেই
প্রতিরোধ' এই স্লোগানকে সামনে রেখে গত ১৪ জুলাই শুক্রবার দুপুর ১১টায় জুড়ী
চৌমহনী থেকে এক মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় কেয়ার ফার্মেসীর সত্বাধীকারী খন্দকার সাইদুজ্জামান তানভীরের সভাপতিত্বে ও জায়ফরনগর ইউপি সদস্য বজলু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ডাঃ সুভাস ঘোষ, পশ্চিম জায়ফরনগর মসজিদের ইমাম মৌলানা মইন উদ্দিন, সমাজসেবী মোঃ ফিরোজ মিয়া, আব্দুল কাইয়ুম, আপ্তাব আলী প্রমুখ। সভাপতির বক্তব্যে খন্দকার সাইদুজ্জামান তানভীর আশাবাদ ব্যাক্ত করেন জুড়ীতে একটি মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করার। সভায় অন্যান্য বক্তারা বলেন মাদক একটি সামাজিক সমস্যা। মাদকাসক্তি বর্তমানে আমাদের সমাজে এক সর্বনাশা ব্যাধিরূপে বিস্তার লাভ করছে। দুরারোগ্য ব্যাধির মতোই তা আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে। এর তীব্র দংশনে ছটফট করছে আমাদের সমাজের আগামী দিনের ভবিষ্যৎরা। মাদক শুধুমাত্র ব্যক্তিকেই ধ্বংস করে ক্ষ্যান্ত হয়না বরং তা সমাজে ভয়ানক বিশৃঙ্খলার বিস্তার ঘটায়। এখনই সময় এই জঘন্য অপরাধের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ান। আপনাদের ভাই ও সন্তানদেরকে মাদক ব্যবসায়ীদের পিছনে ঘুরার সুযোগ দিবেন না। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। র্যালীতে উপস্থিত ছিলেন জুড়ীর সকল শ্রেণীর ব্যক্তিবর্গ এবং শিক্ষিত যুবসমাজ। উল্লেখ্য ইতোপূর্বে সংগঠনটি সমাজের মানুষকে সচেতন করার লক্ষে বিভিন্ন মাদব বিরোধী মিটিং, সমাবেশ ও লিফলেট বিতরণ করে অসছে।