নাজমুল বারী সোহেলঃ আগামী ১৯শে জুলাই বুধবার সকাল ১১টায় কুলাউড়া চৌমুহনী চত্বরে মানব বন্ধন ও সমাবেশ করবে কুলাউড়ার সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহক, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতি, অটোমোবাইল ওয়ার্কশপ সমিতি, ইলেক্ট্রিশিয়ান সমিতি, চাউল কল মালিক সমিতি, সহ বিভিন্ন সংগঠন। কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কে নিয়ে পল্লী বিদ্যুৎ এর ষড়যন্ত্র এর প্রতিবাদে এবং পল্লীর সাথে অবৈধ চুক্তি বাতিলের দাবীতে এই মানববন্ধন অনুষ্টিত হবে।
১৪ জুলাই শুক্রবার রাত ৮টায় উপজেলা সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলামের সভাপতিত্বে ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম এর পরিচালনায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, প্রবীণ রাজনীতিবিদ মুকিম উদ্দিন আহমদ, গিয়াস উদ্দিন আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ব্রাম্মণবাজার বনিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মুহিত খান, সাধারণ সম্পাদক আপ্তাব মিয়া, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, প্রভাষক সিপার আহমদ, ময়নুল হক বকুল, মাহবুব করিম মিন্টু , অটোমোবাইল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলু সহ নেতৃবৃন্দ, ইলেক্ট্রিশিয়ান সমিতির সভাপতি আবু তালেব মুকুল সহ নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সহিদ মাখন, সম্পাদক রাজু আলী,জাসদ নেতা শফিক মিয়া, শফিক মিয়া আফিয়ান, ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আব্দুল ওয়াহিদ, সহ সাধারন সম্পাদক আতিকুর রহমান আখই, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ, প্রচার সম্পাদক মেহেদি হাসান খালিক, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি,নজরুল ইসলাম,গৌছ মিঅা, ওয়ার্ড সদস্য রিয়াজ উদ্দিন, আব্দুল মন্নান এইচ ডি রুবেল হায়দর আলী,রিংকু বর্ধন, ইমন মিয়া,অশোক চন্দ,আতিকুর রহমান সুলতান প্রমুখ।
