কুলাউড়ায় লন্ডন প্রবাসী সাইফুল আলমের ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্কঃ হাকালুকি হাওরপারে দীর্ঘস্থায়ী বন্যার পানি কিছুটা কমলেও দুর্গতদের দুর্ভোগ কমছে না। কুলাউড়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগ ও কান্নার আওয়াজ প্রবাসে বসবাসরত কুলাউড়াবাসীকে আবেগপ্র”ত করে তুলেছে। প্রবাস থেকে তারা তাদের সাধ্য অনুষারে দেশের আত্মীয় স্বজনের মাধ্যমে সাহায্যের হাত প্রসারিত করছেন।
১৩ জুলাই লন্ডন প্রবাসী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীর পক্ষ থেকে কুলাউড়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্থ  পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সিপিবি’র সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেলা বিএনপি’র সদস্য, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য, রাশিদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, মৌলভীবাজার জেলা স্বেচ্চাসেবকদলের আহবায়ক ও তিন বারের নির্বাচিত পৌর কাউন্সিলর বাবুস্বাগত কিশোর দাস চৌধুরী, যুগ্ন-আহবায়ক সাম্মির হাবিব চৌধুরী রবিন, মৌলভীবাজার পৌর স্বেচ্চাসেবকদলের যুগ্ন-আহবায়ক জহিরুল ইসলাম জুবেদ, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, আবদুল মালিক নানু মিয়া, মৌলভীবাজার সরকারী মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, আনোয়ারুল আলম চৌধুরী মুন্না, ছাত্রনেতা খন্দকার জিয়াউর রহমান কার্জন, আব্দুল মুহিত, ফয়সল আহমদ মিন্ট, খন্দকার রিয়াজ, খন্দকার কাশেম, কাওছার আহমদ, যুবনেতা রাহয়ান, ১নং ওয়ার্ড ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য রিংকু বর্ধন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post