বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলা স্কাউটের উদ্যোগে গত (৫জুলাই) সারাদিন ব্যাপী কুলাউড়ার বিভিন্ন বন্যা কবলিত এলাকার পানিবন্ধি, বন্যার্ত, অসহায়দের মধ্যে শুকনো খাবার মুড়ি, গুড়, মোমবাতি, দিয়াশলাই বিতরণ করা হয়।
প্রায় ১০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্কাউটের কমিশনার স.ব.ম দানিয়াল, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, কুলাউড়া উপজেলা স্কাউটের কমিশনার মো. আব্দুস সালাম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছুরুক, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও স্কাউট ইউনিট লিডার সোহেল আহমদ, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোর্শেদ আলম ও সম্পাদক সামসু উদ্দিন বাবু, সহ-সভাপতি মিতুল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমদ ইমন, দপ্তর সম্পাদক কামরান আহমদ, সিনিয়র সদস্য আব্দুল গফুর প্রমুখ।
স্কাউট নেতৃবৃন্দের সাথে আলাপ করলে বলেন বিশাল জনগোষ্ঠী বন্যাজনিত কারণে যে ভয়াবহ বিপর্যয় তথা ক্ষয় ক্ষতির সম্মুখীন তা নিজ চোখে কাছে থেকে না দেখলে অনুধাবন করার মতো নয়। আমরা আমাদের মতো করে তাদের পাশে দাড়াতে চেয়েছি। এটা সাহায্য নয় সহযোগীতা। আসুন দয়া করে আমরা আমাদের সামর্থ্যানুযায়ী তাদের কে সহায়তা করি। বিনিময়ে আল্লাহ আমাদের সহায় হবেন।
