বিশেষ প্রতিনিধি: কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে গত (৫ জুলাই) কুলাউড়ার বিভিন্ন বন্যাপ্লাবিত এলাকার পানিবন্ধি, বন্যার্তদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিকূল আবহাওয়ায় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে স্কাউট ও স্কাউটাররা সেবা নিশ্চিতের চেষ্টা করেন। প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে প্রয়োজন্য়ী ঔষধ সরবরাহের পাশাপাশি কয়েকটি স্থানে অস্থায়ী প্রাথমিক চিকিৎসা ক্যাম্প করে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ।
চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্কাউটসের কমিশনার স.ব.ম দানিয়াল, জেলা স্কাউটসের সম্পাদক আব্দুল ওয়াহিদ, কুলাউড়া উপজেলা স্কাউটসের কমিশনার আব্দুস সালাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছুরুক, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও স্কাউট ইউনিট লিডার সোহেল আহমদ, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোর্শেদ আলম ও সম্পাদক সামসু উদ্দিন বাবু, সহ-সভাপতি মিতুল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইউসুফ আহমদ ইমন, দপ্তর সম্পাদক কামরান আহমদ, সিনিয়র সদস্য আব্দুল গফুর প্রমুখ। এছাড়াও শিক্ষক, সাংবাদিক এ কর্মসূচীতে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। রোভার ও স্কাউট মিলে প্রায় ২৫ জন সেবা প্রদানে সারা দিন নিয়োজিত ছিলো।
