‘আয়নাবাজি’র পর আসছে অমিতাভের ‘রিকশা গার্ল’

বিনোদন ডেস্ক: ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের সাফল্যের পর নতুন ছবির পরিকল্পনা চূড়ান্ত করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তাঁর নতুন ছবির নাম হবে ‘রিকশা গার্ল’।

জানা গেছে, ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’কে চলচ্চিত্রে রূপ দিতে যাচ্ছেন অমিতাভ রেজা চৌধুরী। এই উপন্যাসেরর ছায়া অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখছেন শর্বরী জোহরা আহমেদ। ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস।

চলতি বছরেই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন অমিতাভ রেজা চৌধুরী। ছবির চিত্রনাট্য লেখা শেষে এখন তা সংশোধনের কাজ চলছে। এরপর আবার লেখা হবে।

ছবির অভিনেতা-অভিনেত্রী এখনো চূড়ান্ত না হলেও অমিতাভ জানান, দেশের শিল্পীর পাশাপাশি দেশের বাইরে থেকে কয়েকজন শিল্পীকে ছবিটিতে নিতে চান তিনি।

Post a Comment

Previous Post Next Post