স্টাফ রিপোর্টারঃ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর উপজেলা আইসিটি এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ১৮ মে থেকে শুরু হয়ে ৪ জুন সম্পন্ন হয়।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কম্পিউটার মোঃ আব্দুল মুহিত চৌধুরী ও ল্যাব সহকারী (ইউ.আই.টি.আর.সি.ই) মোঃ জহিরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন হিসাব রক্ষক মোঃ সেলিম মিয়া, জয়নাল আবেদিন, শাহাদাৎ হোসেন ও নাসির উদ্দিন খান প্রমুখ।
উল্লেখ্য, এ পর্যন্ত কুলাউড়া উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন হতে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার ৭৭৪ জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন।
