কেডিসি ক্রিক ফেস্ট ২০১৭ এর ড্র অনুষ্ঠিত

কেডিসি ক্রিক ফেস্ট ২০১৭ এর ড্র অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ ঐতিহ্যবাহী কুলাউড়া ডিগ্রি কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদুল ফিতরের পরদিন থেকে শুরু হতে যাওয়া কেডিসি ক্রিক ফেস্ট ২০১৭ এর ড্র ১৬ জুন শুক্রবার কুলাউড়ার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের উপস্থিতিতে টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ করা হয়। চারটি গ্রুপে মোট ১২ টি ব্যাচ অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপে তিনটি করে দল অন্তর্ভুক্ত হয়েছে। গ্রুপগুলো হলে, গ্রুপ- 'এ' (২০০৪,২০১৪ ও ২০১৭ ব্যাচ), গ্রুপ- 'বি' (২০০৮, ২০১৫ ও ২০১৫ ব্যাচ), গ্রুপ- 'সি' (২০১০,২০১৬ ও ২০১৮ ব্যাচ) এবং গ্রুপ- 'ডি' ( ২০১১,২০১২ ও ২০১৩ ব্যাচ)।

উক্ত ড্র অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব একেএম জাবের এর সভাপতিত্বে এবং মোহাইমিনুল ইসলাম মাহিন ও হুমায়ুন কবির শাহানের পরিচালনায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও ২০০৪ ব্যাচের প্রতিনিধি নাজমুল বারী সোহেল, আহমদ জনি, ২০০৮ ব্যাচের প্রতিনিধি শাকিল ইসলাম, ২০১০ ব্যাচের প্রতিনিধি খায়রুল কবির জাফর ও আজিজুল ইসলাম উজ্জ্বল, ২০১১ ব্যাচের প্রতিনিধি চৌধুরী মুন্না ধর, ২০১২ ব্যাচের প্রতিনিধি ফারহান আহমেদ, ২০১৩ ব্যাচের প্রতিনিধি তুর্য, ২০১৪ ব্যাচের প্রতিনিধি আবিদ আনাম, ২০১৫ ব্যাচের প্রতিনিধি আহমেদ রুহিত , ২০১৬ ব্যাচের প্রতিনিধি সুহান আহমেদ, ২০১৮ ব্যাচের প্রতিনিধি এনায়েত আলী হাবিব।
এছাড়াও আয়োজক কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম নাইম, মোস্তফা কামাল মান্না, আবরার তাজওয়ার, কামাল আহমেদ, আব্দুল আহাদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post