স্টাফ রিপোর্টারঃ দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন প্রথম আলো বন্ধুসভা কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ১৪ জুন বুধবার কুলাউড়া শহরের বিভিন্ন বস্তিতে ঘুরে ২০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়।
উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা শহীদুল ইসলাম তনয়, মাহবুব হোসেইন মাসুম, ২০১৭ বর্ষের সভাপতি তকলিফুল ইসলাম, সহ সভাপতি নাজমুল বারী সোহেল, কাওছার আহমদ চৌধুরী সাব্বির, সাধারণ সম্পাদক এ.কে.এম জাবের, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, এনায়েত মাহমুদ মাহি সহ অন্যান্য বন্ধুরা।
