কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ছয়সিড়ি গ্রামে পানিতে ডুবে হুসনে আরা (৬) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত হুসনে আরা ছয়সিড়ি গ্রামের হুসন মিয়ার মেয়ে।
স্তানীয় সৃত্রে জানাযায়, দুপুরে হুসনে আরা বাড়ির সম্মুর্খে খেলা করছিল পাশে জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে খুঁজাখুজি শুরু করলে জমিতে তার মৃতদেহ বেসে উঠে ।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বিষয়টি নিশ্চিত করেন।
