সিলেটে মাজার জিয়ারত করলেন আ.লীগ’র কেন্দ্রীয় নেতারা

সিলেটে মাজার জিয়ারত করলেন আ.লীগ’র কেন্দ্রীয় নেতারা
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ’র বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের আগে সিলেটে হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

বুধবার সকালে সিলেট সার্কিট হাউস খেকে তারা মাজারে যান। মাজার জিয়ারতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

এসময় ওবায়দুল কাদেরের ব্যক্তিগত কর্মকর্তারা ও ছাত্রলীগ নেতাকর্মীরা সাথে ছিলেন।

Post a Comment

Previous Post Next Post