হিফজুর রহমান তুহিনঃ কমলগঞ্জ
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও যুব দলের সাবেক যুগ্ম আহব্বায়ক বিশিষ্ট ব্যাবসায়ী মশিউর রহমান বিপুল আর নেই। তিনি বুধবার সকাল ৯ ঘটিকার সময় উনার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৪৫ বছর। উনার অকাল মৃত্যুতে কমলগঞ্জ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সামাজিক স্তরের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করেন বিএনপি কেন্দ্রীয় কমিঠির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুমের জানাযার নামাজ আজ বিকেল ৫ঃ৩০ মিনিটে গভরন্দন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। জানাযার নামাজ শেষে মরহুমের লাশ উনার নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
