জেলা-৪ এর স্কুলিং-এ এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সাফল্য

জেলা-৪ এর স্কুলিং-এ এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সাফল্য
স্টাফ রিপোর্টারঃ এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর স্কুলিং সম্প্রতি সিলেটস্থ হোটেল ডালাসে অনুষ্ঠিত হয়। উক্ত স্কুলিং অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৭ বর্ষের প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ বেস্ট প্রেসিডেন্ট এওয়ার্ড অর্জন করেন। এছাড়াও এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর ১ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত দুটি অনুষ্ঠানে ডিজি-৪ এপেঃ এড. মিসবাহ উর রহমান আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ২০১৭ বর্ষের জাতীয় সভাপতি এপেঃ খুরশিদ উল আলম অরুন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ২০১৭ বর্ষের জাতীয় সহ সভাপতি এপেঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, পিএনপি এপেঃ মোঃ রমিজ উদ্দিন সহ অনেকেই। অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট এর উপস্থাপন করা  ক্লাব রিপোর্ট উপস্থিত সবার ভূঁয়সী প্রশংসা অর্জন করে। উক্ত অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ তোফায়েল আহমদ ডালিম, ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post