সাব্বির-সৌম্যের ব্যাটে ১০০ পেরোল বাংলাদেশ

সাব্বির-সৌম্যের ব্যাটে ১০০ পেরোল বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ ওপেনার সৌম্য সরকার ও সাব্বির রহমানের ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিক শ্রীলংকাকে বেশ ভালো জবাব দিচ্ছে মাশরাফি বাহিনী। মাত্র ১৫ ওভারেই শতরানের ঘর পেরিয়েছে সফরকারীরা। আক্রমণাত্বক ব্যাটিং করে যাচ্ছেন সৌম্য ও সাব্বির। চার-ছক্কার ফুলঝুড়ি ছড়াচ্ছেন দুজনই। আর তাদের ব্যাটিং তাণ্ডবে নাজেহাল শ্রীলংকান বোলাররাও। এ পর্যন্ত পাঁচজন বোলার ব্যবহার করেও জুটিতে চিঁড় ধরাতে পারেনি স্বাগতিকরা।

এরই মধ্যে শ্রীলংকা একাদশের বিপক্ষে দারুণ এক অর্ধশতক করেছেন সাব্বির। মাত্র ৪৫ বল খেলে ১টি ছক্কা ও ৮টি চারের মারে হাফ সেঞ্চুরির দেখা পান এ মারকুটে ব্যাটসম্যান। অপরাজিত আছেন ৫৭ রানে।

এর আগে প্রস্তুতি ম্যাচে সফরকারী বাংলাদেশের সামনে ৩৫৫ রানের বিশাল পাহাড় দাঁড় করিয়েছে স্বাগতিক শ্রীলংকা একাদশ। আর জবাবে শুরুতেই ইমরুলে উইকেট খুইয়ে হোচট খেলো টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার তিন বলে ১০০ রান করেছে বাংলাদেশ। সাব্বির ৫৯ আর ওপেনার সৌম্য সরকারের সংগ্রহ ৩৯ রান।

Post a Comment

Previous Post Next Post