সিলেট আলিয়া মাদ্রাসায় নেতাকর্মীর ঢল

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন আজ। এ উপলক্ষে সকাল থেকে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ অভিমুখে নেতাকর্মীর ঢল নেমেছে।

সিলেট মহানগরী এবং বিভাগের ৪ জেলা এবং অন্যান্য উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা আসছেন। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা শ্লোগান দিতে দিতে প্রবেশ করছেন সম্মেলনস্থলে।

আজকের সম্মেলনে প্রধান অতিথি সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, সম্মেলনস্থল আলিয়া মাদ্রাসা মাঠের মূল সামিয়ানার নিচে নেতাকর্মীদের জন্য ৭ হাজার চেয়ার বসানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post