‘তৃণমূল ভালো থাকলে আওয়ামীলীগ ভালো থাকে'

 ‘তৃণমূল ভালো থাকলে আওয়ামীলীগ ভালো থাকে'
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ এস এম জাকির হোসাইন বলেছেন-‘সিলেট তৃণমূলে বিভেদ থাকতেই পারে। সেই বিভেদ এখন আর রাখা যাবে না। ২০১৯ সালের নির্বাচন আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। সকল মতভেদ ভুলে গিয়ে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হেরে গেলে আমরা ভালো থাকবো না। আমরা ভালো না থাকলে দেশ ভালো থাকবে না।’

তিনি আরোও বলেন- ‘বঙ্গবন্ধু স্বপরিবারে দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ মানলে আমাদের নিজেদেরকেও উৎসর্গ করতে হবে।

বক্তব্যের শেষাংশে তৃণমূল নেতাকর্মীদের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেন- ‘তৃণমূল ভালো থাকলে আওয়ামী লীগ ভালো থাকে। আ.লীগ ভালো থাকলে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাও ভাল থাকবেন। আর শেখ হাসিনা ভাল থাকলে দেশ ভাল থাকবে।’

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বুধবার জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সমাবেশে নিজের দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, দলের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ থেকে আবু জাহিদ চৌধুরী এমপি, মৌলভীবাজার থেকে নেছার আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. জাকির হোসেন।

Post a Comment

Previous Post Next Post