বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে। “ঐক্যবদ্ধ্য হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , হীড বাংলাদেশ ও সীমান্তকের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস আক্তার, মেডিকেল টেকনোলজিষ্ট শৈলেশ দেবনাথ, পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাশ, হীড বাংলাদেশের নন্দিতা সিনহা প্রমুখ।
