অনলাইন ডেস্কঃ সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে জঙ্গি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
শুক্রবার (২৪ মার্চ) রাত পৌনে ৮ টায় সিলেটের শিববাড়ি এলাকায় দিনভর সেখানে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং কালে এ কথা বলেন তিনি।
পরিস্থিতি অনুকুলে রয়েছে জানিয়ে এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায় নি।
উল্লেখ্য, শুক্রবার ভোর থেকেই 'আতিয়া মহল' নামের পাঁচতলা বাড়িটি কর্ডন করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট এসে পৌঁছেছে ঘটনাস্থলে। এর পাশাপাশি পুলিশ, র্যাব সহ কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা আছেন।
নারী জঙ্গি মর্জিনা বেগম ও কাওসার নামের জঙ্গি গত জানুয়ারিতে বাসা ভাড়া নেয় প্রাণ কোম্পানিতে চাকুরি করে এ পরিচয়ে। তাদের পরিচয় ইতোমধ্যেই নিশ্চিত করেছেন বাড়ির মালিক উস্তার মিয়া সহ পুলিশের দায়িত্বশীলরা।
চট্টগ্রাম ও ঢাকায় সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানের পর আটক জঙ্গিদের দেয়া তথ্যেই এ বাড়িতে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সুত্রঃ সিলেটটুডে
