স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ বুধবার দিন ব্যাপী এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ানবৃন্দরা কুলাউড়া পৌর শহরের বিভিন্ন অফিসে স্কুলে কর্মরত কর্মজীবি নারীদের ফুলেল শুভেচ্ছা পৌছে দেন। এছাড়াও এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ানবৃন্দদের উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফাল্গুনী হোটেল ডিলাক্সে ১৫জন দুস্থ নারীকে ১৫টি শাড়ী প্রদান করা হয়।
উল্লেখ্য গত ১২ মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৮৯৭তম ডিনার সভা ক্লাবের অ্যাকটিভ ফ্লোর মেম্বার এপেঃ সালেহ আহমদের বাসভবনে অনুষ্ঠিত হয়। উক্ত ডিনার সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ক্লাব পিপিবৃন্দ এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধূরী, এপেঃ তোফায়েল আহমদ ডালিম, এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ শাহীন আহমদ, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম, সার্ভিস ডিরেক্টর এপেঃ শফিউল আলম সৌরভ, ট্রেজারার এপেঃ সুরমান আহমদ, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেঃ মোঃ জুবায়ের আহমদ সুহেল, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ সোহেল আহমদ, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ আলতাফ হোসেন সুমেল, অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ মোঃ আব্দুল মুহিত, এপেঃ মোঃ আব্দুল জলিল, এপেঃ আবু মুসা খান প্রমুখ।
