কুলাউড়ার নাবিল কেরাত প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট

কুলাউড়ার নাবিল কেরাত প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট
অনলাইন ডেস্কঃ কুলাউড়া শহরের জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ৮ম শ্রেনীর মেধাবী ছাত্র পৌর শহরের বিছরাকান্দির মোঃ নাবিল আহমদ কেরাত প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করে কৃতিত্ব অর্জন করেছে। বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৭’তে অংশ নিয়ে ইতিপুর্বে নাবিল উপজেলা পর্যায়ে ও জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করে। পরে ৩০ জানুয়ারী সিলেট বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহন করে সে জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ লাভ করে। কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদের সাবেক খতিব মরহুম হাফিজ মাওলানা ফয়জুর রহমান (রঃ) এর প্রতিষ্টিত জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাহমুদুর রহমান ইমরান ও শিক্ষকমন্ডলীসহ সহপাঠিরা নাবিলের জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে সকলের দোয়া কামনা করেছেন।

Post a Comment

Previous Post Next Post