সুরঞ্জিত সেনদের জীবন থেকে শিক্ষা নিতে হবে - জাকির হোসাইন

সুরঞ্জিত সেনদের জীবন থেকে শিক্ষা নিতে হবে - জাকির হোসাইন
বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত চলে গেছেন। তাঁর অভাব কোনোদিন পুরণ হওয়ার নয়। একে একে সিলেটের জাতীয় নেতারা চলে যাচ্ছেন। আমরা যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি আমাদেরকেই তাদের শূণ্যস্থান পূরণ করতে হবে। সুরঞ্জিত সেনদের জীবন থেকে শিক্ষা নিতে হবে।

সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদনকালে জাকির এ কথাগুলো বলেন। রোববার ভোরে রাজধানীতে মারা যাওয়া এ বর্ষিয়ান রাজনীতিবিদের মরদেহ সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যা দিরাইয়ে নিজ বাড়িত অত্যষ্টিক্রিয়া সম্পন্ন আওয়ামী লীগের উপদেষ্ঠামন্ডলীর এই সদস্যের।

সিলেটে জাকির আরো বলেন, আমাদেরকে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের একজন আদর্শবান রাজনীতিক হতে হবে। তাঁর বিদায়বেলায় এই হোক আমাদের অঙ্গিকার।

Post a Comment

Previous Post Next Post