নিজস্ব সংবাদদাতা: সিলেট আখাউড়া রেল পথের মেলৈভীবাজার জেলার কুলাউড়ার ভাটেরা রেলস্টেশন সংলগ্ন এলাকায় পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৩ঘণ্টা সারাদেশের সাথে সিলেটের রেলযোগাযোগ বন্ধ থাকে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টা দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, বেলা ৩টার দিকে সিলেট থেকে চট্টগ্রাম গামী পণ্যবাহী একটি ট্রেন ভাটেরা স্টেশন প্রবেশ পথে আউট সিগন্যাল সংলগ্ন ট্রেনটির একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া রেল স্টেশনের লোকশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেনসহ (রিলিফ ট্রেন) একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে। উদ্ধার কাজ শেষে তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে, ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া জংশন রেলস্টেশনে আটকা পড়ে।
উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. এরফানুর রহমান ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৬ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।