আসিফের একটা প্রেম দরকার মাননীয় সরকার

আসিফের একটা প্রেম দরকার মাননীয় সরকার
অনলাইন ডেস্কঃ একটা প্রেম দরকার, মাননীয় সরকার! গণতান্ত্রিক রাষ্ট্র বলে কথা -আর পাঁচটা ছেলে…দশটা মেয়ে পেলে আমার কেনো থাকবে ব্যাকূলতা? চমৎকার এই কথার এই গানটি গেয়েছেন বাংলা সঙ্গীতের রাজপুত্রখ্যাত শিল্পী আসিফ আকবর। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। আর সুর করেছেন শ্রী প্রীতম। সঙ্গীতায়োজন করেছেন জেকে। সোমবার রাতে গানটি আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। এরপর যা হবার তাই আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গানটি ২০ হাজার ভিউয়ার্স দেখেছেন ও শুনেছেন। গানটি আসিফের ফ্যানপেজে আপলোড করার পর শেয়ার কমেন্টে ভরে গেছে। দেশে ও দেশের বাইরে থাকা হাজার হাজার আসিফভক্ত গানটির ভূয়সী প্রশংসা করে কমেন্ট করছেন।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, এটি ফানি টাইপের গান। ভালোবাসা দিবসের উপহার শ্রোতাদের জন্য।
গানটি প্রসঙ্গে আসিফের ফ্যানপেজে Bashar Ahmed নামে এক আসিফ ভক্ত লিখেছেন, ভাইয়া মাননীয় সরকার যদি গানটা শুনে থাকে তাহলে আপনাকে সত্যি সত্যি একটা বিয়ে করিয়ে দেবে। আপনার বিয়ে করার প্লানের (fun) সাথে গানটা একে বারে মিলে গেছে,,,
আরেক আসিফ ফ্যান Akhlas Asif Shanto লিখেছেন, বসস গানটা গাইতে অনেক কষ্ট হইছে মনে হয়। টুকর টুকর গানের কথাগুলো, কিন্তু খুব সুন্দর।। গায়কী গুনে অসাধারণ হইছে ধন্যবাদ ও ভালোবাসা।
আরেক ভক্ত লিখেছেন, এমন একটা সময় ছিলো একেকটা একক অ্যালবামের গান থাকতো সবার মুখে মুখে। ও প্রিয়া তুমি কোথায়,ও পাষানী বলে যাও, সুখে থেকো তুমি বান্ধবী, বাঁচবো না মরে যাবোসহ অসংখ্য কালো জয়ী গান, বয়স্ক থেকে ছোট বাচ্চারাও হাটতো আর গাইতো,তখন গানের কথাগুলো সহজ ছিলো এবং কথা গুলো সবার মনে দাগ কাটতো। এখন অনেক সুন্দর গান হচ্ছে; কিন্তু আগের সেই মানুষের মুখে মুখে নতুন গান শুনি না। তবে এই গানটার কথাগুলো খুব সুন্দর, যা আবারো সবার মুখে মুখে থাকবে,মাননীয় সরকার, একটা প্রেম দরকার,@@ভালবাসা অবিরাম@@।

Md Juwel লিখেছেন, আসিফ ভাই আমার জীবন। আমার প্রাণ আমার মরন আমার সব। বস সত্যিই কঠিন গান। আপনার তুলনা বাংলা সংগীতের কারো সাথে চলে না। Love U Boss

Makshudur Rahman Sumon নামে আরেক ভক্ত লিখেছেন, মাননীয় সরকার এমন অস্থির গানের দরকার।

Nk Nurul লিখেছেন, একটা প্রেম দারকার মাননীয় সরকার। আমি এই গান কমচেকম ১০০ বার শুনেছি। Sweet Song

আরেক আসিফ ভক্ত Asadul Islam লিখেছেন, পাগল করার মত গান বস। কঠিন কন্ঠ এবং মিউজিকগুলো অনেক সুন্দর হয়েছে। ভালবাসা অবিরাম।

Post a Comment

Previous Post Next Post