বিশেষ প্রতিনিধিঃ গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের পূণর্মিলনী অনুষ্ঠান গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ৬৩ বছরের পুরনো এই বিদ্যাপীঠে উপস্থিত ছিলেন স্কুলের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত অসংখ্য প্রাক্তন ছাত্রছাত্রী। স্কুলের প্রাক্তন শিক্ষক ও ছাত্রছাত্রীদের মিলনমেলায় সৃষ্টি হয় আবেগময় আনন্দঘন পরিবেশের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ড. আর কে. ধর, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসানাত মুর্তাজা, ১৩ নং ওয়ার্ড সদস্য শামীম আহমদ, সাজনা সুলতানা চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ প্রমূখ।সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পূণর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে উদযাপন কমিটির সদস্য দিনাত চৌধুরী ও মো ফরহাদ আহমেদ বলেন, সম্ভবত জকিগঞ্জের মধ্যে আমরাই প্রথম অনেক বড় একটি আয়োজন সাফল্যের সাথে সম্পন্ন করেছি ।অনুষ্ঠানে আমাদের ২০১১ ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থীসহ সকলের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।
