কুলাউড়ায় যাত্রা শুরু করলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

কুলাউড়ায় যাত্রা শুরু করলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
আমিন জাহানঃ মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৬৭ তম শাখার উদ্বোধন হয়েছে ।

রবিবার ( ১১ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় পৌর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন ব্যাংক প্রাঙ্গনে আনুষ্ঠানিক উদ্বোধন ও সভা অনুষ্টিত হয়।

ব্যাংকের কুলাউড়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে ও প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ সাইফুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মির্জা মোহাম্মদ রফিকুর রহমান।

কুলাউড়ায় যাত্রা শুরু করলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমান, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশীদ বখ্শ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাসুম আহমেদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কুলাউড়া শাখার এ্যাসিসটেন্ট ম্যানেজার আবুল ফাত্তাহ পলাশ। 
কুলাউড়ায় যাত্রা শুরু করলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
অনুষ্ঠান শেষে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর মির্জা মোহাম্মদ রফিকুর রহমান। ব্যাংকের কুলাউড়া শাখার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব ব্যবস্থাপক আব্দুল মুনিম, অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার, জুনিয়র অফিসার মোঃ মোস্তফা কামাল, সহকারী হিসাব ব্যবস্থাপক মোঃ রাহাদ মিয়া, মোঃ দিদার হোসেন। এছাড়াও কুলাউড়ায় কর্মরত সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
কুলাউড়ায় যাত্রা শুরু করলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
কুলাউড়ায় যাত্রা শুরু করলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

Post a Comment

Previous Post Next Post