অবশেষে জয়ে ফিরল ম্যান ইউ

অবশেষে জয়ে ফিরল ম্যান ইউ
স্পোর্টস ডেস্কঃ টানা তিন ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ের স্বাদ পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে ১-০ হারায় জোসে মরিনহোর দল। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে ম্যান ইউ। ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

রবিবার ঘরের মাঠে ইউনাইটেডের জয়ের নায়ক মিখিতারিয়ান। এর ফলে ড্রয়ের খরা কাটল ম্যাঞ্চেস্টারের। লিগে ওল্ট ট্র্যাফোর্ডে টানা চার ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ের আনন্দ পেলেন রেড ডেভিলস সমর্থকরা। চলতি মৌশুমে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়া তিন তারকা খেলোয়াড়ের আক্রমণে শুরুতেই এগিয়ে যেতে পারত ইউনাইটেড। কিন্তু এমনটা হয়নি। মিখিতারিয়ান ডান দিকে বল বাড়ান ইব্রাহিমোভিচকে। তার পাস ডি’বক্সের ঠিক বাইরে থেকে শট নেন পগবা। কিন্তু দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

এরপর ২৯ মিনিটে প্রতিপক্ষের ছোট ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার। মাঝমাঠে হ্যারি কেনের ভুল পাস ধরে এররেরা বল বাড়ান মিখিতারিয়ানকে। আর্মেনিয়ার এই অ্যাটাকিং মিডফিল্ডার ডান দিক দিয়ে ডি’বক্সে ঢুকে উঁচু কোনাকুনি শটে গোলটি করে দলকে এগিয়ে দেন। তার একমাত্র গোলেই জয়ের স্বাদ পেল ম্যান ইউ।

Post a Comment

Previous Post Next Post