অনলাইন ডেস্কঃ
মালয়েশিয়ায় অপহৃত চার বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। জেলেবু জেলার
সিমপাং পেরতাং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তবে মালয়েশিয়া পুলিশ
উদ্ধার হওয়া ওই বাংলাদেশিদের পরিচয় জানায়নি। গতকাল বৃহস্পতিবার স্থানীয়
গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইম এ খবর দেয়।
মালয়েশিয়া
পুলিশের গোয়েন্দা বিভাগের উপপ্রধান কমিশনার নরাজম্যান মোহাম্মদ ইউসুফ
জানান, সোমবার চাকরির প্রলোভন দেখিয়ে ২১ বছরের এক বাংলাদেশিকে ডেকে আনে
অপহরণকারীরা। পরে ওই বাংলাদেশি তার আরও তিন বন্ধুকে ডেকে আনে। দুর্বৃত্তরা
চারজনকে সিমপাং পেরতাংয়ের একটি বাড়িতে আটকে রাখে। পরে তাদের স্বজনদের কাছ
থেকে মুক্তিপণ দাবি করা হয়।
মোহাম্মদ ইউসুফ বলেন, অপহৃতের পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে দুর্বৃত্তদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে চার হাজার রিঙ্গিত পাঠান। অপহৃতদের মধ্যে একজনের ভাই পেরাক শহরে কাজ করেন। তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ দ্রুত তদন্তে নামে। পরে ওই বাড়ি থেকে বুধবার চারজনকে উদ্ধার করা হয়। মোহাম্মদ ইউসুফ আরও জানান, উদ্ধার অভিযানে ১৯ ও ৩৭ বছরের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।