শ্রীমঙ্গলে ১২৮.৬ মি.মি বৃষ্টিপাত রেকর্ড

শ্রীমঙ্গলে ১২৮.৬ মি.মি বৃষ্টিপাত রেকর্ড
শ্রীমঙ্গল প্রতিনিধি: বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ নাডার প্রভাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবিরাম বৃষ্টিপাতের ফলে জনসাধারণের জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২ টা থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ জানান, শনিবার রাতে শ্রীমঙ্গলে ভারী বর্ষণ ও আজ (রবিবার) হালকা বৃষ্টি হচ্ছে। আজ দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

তিনি আরো জানান, রবিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বৃষ্টিপাতের ফলে শহরে লোক চলাচল ছিল কম। বৃষ্টিপাতের কারণে জেএসসি পরীক্ষার্থী ও কর্মজীবীদের পোহাতে হয় দুর্ভোগ।

Post a Comment

Previous Post Next Post