প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী শুরু আজ

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী শুরু আজ
অনলাইন ডেস্কঃ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার। এদিন বেলা ১১টায় ইংরেজি পরীক্ষা পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত। দেশের ৭ হাজার ১৯৪টি ও বিদেশের ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

এ বছর ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে প্রাথমিকে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন ও ইবতেদায়িতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন শিক্ষার্থী রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর জানায়, প্রাথমিক সমাপনীতে এবার ১৩ লাখ ৪৬ হাজার ৩২ ছাত্র এবং ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ ছাত্রী পরীক্ষা দেবে। ইবতেদায়ির পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৩১৯ ছাত্র ও এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন ছাত্রী রয়েছে। প্রাথমিক সমাপনীতে এবার ২ হাজার ৮৫৭ জন ও ইবতেদায়িতে ৯০ বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে।

এদিকে, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মন্ত্রণালয়ের নির্দেশে এবারও ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। আট সেট প্রশ্নে গত বছরের মত এবারও প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি: প্রাথমিক সমাপনীতে ২০ নভেম্বর (রবিবার) ইংরেজী, ২১ নভেম্বর (সোমবার) বাংলা, ২২ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর (বুধবার) প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর (রবিবার) গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ি সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজী, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কোরান ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ, ২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।

Post a Comment

Previous Post Next Post