স্পোর্টস ডেস্কঃ
মঙ্গলবার দুপুরে মুস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচার পরবর্তী অবস্থা
পর্যবেক্ষণের জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে এই পেসারের এমআরআই করানো
হয়। এ সময় তার সাথে ছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এমআরআই
রিপোর্টে যদি প্রত্যাশা অনুযায়ী উন্নতি না হয় তবে ইংল্যান্ডের বিখ্যাত
অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের কাছে পাঠানো হতে পারে মুস্তাফিজকে।
মঙ্গলবার সন্ধ্যার পর এমআরআই রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে মনে করেন দেবাশীষ
চৌধুরী। মুস্তাফিজের বর্তমান অবস্থা নিয়ে আজ বুধবার সংবাদমাধ্যমকে
বিস্তারিত জানাবেন তিনি।
এদিকে
বোলিং কোচ কোর্টনি ওয়ালশ মুস্তাফিজের উন্নতিতে বেশ আশাবাদী। মিরপুরের
একাডেমি মাঠে মোস্তাফিজকে নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করিয়েছেন ওয়ালশ। আগের চেয়ে
লম্বা রান আপে নেটে বোলিং করেছেন মোস্তাফিজ।কাটার মাস্টারের দ্রুত উন্নতি
দেখে টাইগার দলের বোলিং কোচ ওয়ালশ আশা করছেন নিউজিল্যান্ড সিরিজেই তাকে
খেলানো যাবে।
এই
বোলিং কোচ বলেন ‘মুস্তাফিজের দ্রুত উন্নতি দেখে আমি খুশি। মুস্তাফিজও এ
নিয়ে স্বস্তিতে আছে। নিউজিল্যান্ড যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় যে ক্যাম্পটি
হবে সেখানে সে থাকবে। ওখানেই পুনর্বাসন প্রক্রিয়া চলতে থাকবে। ৭০ শতাংশ
ইনটেনসিটিতে বল করছে এখন। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে আরও উন্নতি হবে। আশা করি
নিউজিল্যান্ড সিরিজে তাকে খেলানো যাবে।’
আগামী ১৭ নভেম্বর ওয়ালশের অধীনে আরও একটি অনুশীলন সেশন করবেন মুস্তাফিজ। ১৯ নভেম্বর হবে আরেকটি পর্যবেক্ষণ।
